ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবি শিক্ষার্থীদের আবাসন ভাতা বিষয়ে সাত সদস্যের কমিটি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ৪:১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতার বাজেট প্রস্তাবনা তৈরিতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং সদস্যসচিব হিসেবে আছেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত রোববার থেকে অনশন কর্মসূচি শুরু করে জবি শিক্ষার্থীরা। পরদিন সোমবার বিকেলে সচিবালয়ের অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে দুইটি দাবি মেনে নেয়ার লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। পরে শুক্রবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ