পূবাইলে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর পূবাইলে অন্তত পাঁচটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুবাইলের মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের পূবাইল (মাজুখান পূর্বপাড়া) এলাকার একতা ঝুট মিলের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ১১টার দিকে টঙ্গী, জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;