তাড়াশে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন, মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাসেদ আলী। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির আর্দশে অনুপ্রানীত হয়ে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। কখনো আ’লীগের কোন কমিটিতে ছিলাম না। ২০১৮ সালের দেশীগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি গঠিত হয়েছিল সেখানে আমার কোন সম্পৃক্ততা ছিল না। উক্ত কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’টি পদ ছিল। সেই কমিটিতে আমার নাম থাকা হাস্যকর। শুধু আমাকে এবং উপজেলা কৃষক দলের নেতা -কর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন ,সম্মানহানী ও হয়রানী করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে। আর কতিপয় সাংবাদিক তথ্য যাচাই-বাছাই না করেই দায়িত্বহীন ভাবে সংবাদ প্রকাশ করেছেন। এ ধরণের সংবাদ প্রকাশে আমি মানুসিক ভাবে আহত। সংবাদকর্মী ভাইদের প্রতি আহবান অনুসন্ধান মূলক দৃষ্টি কোণ থেকে তথ্য যাচাই-বাছাই করে জাতির কাছে সঠিক সংবাদ তুলে ধরবেন। আমার উপর দোষারোপের বিচারের ভার আমি আপনাদের, রাষ্ট্রের, প্রশাসনের সকল স্তরের ব্যক্তিবর্গ ও জনগণের উপর ন্যাস্ত করলাম।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ