ডিসেম্বরে নির্বাচন করার চিন্তা করছে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা মিজ নুরজাহান বেগম বলেছেন, কিছু সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ যদি আরো বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন দেওয়া হবে। শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জনগণ যদি চায় তাহলে কালকেই আমরা দায়িত্ব থেকে চলে যাব। আমরা তাদের দায়িত্ব পালন করতে এসেছি। তাছাড়া প্রধান উপদেষ্টা অলরেডি একটা রোডম্যাপ বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। এর বাহিরে জনগণ যদি মনে করে আমাদের আরো কিছু সংস্কার করে যেতে হবে তখন হয়তো আগামী বছরের জুনে নির্বাচন হবে। তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার না থাকায় আমরা এর থেকে বের হয়ে আসতে পারতেছি না। তাছাড়া গ্রামীণ পর্যায়ে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় এসব এলাকার ডাক্তাররা থাকতে চান না। এর আগে তিনি সকাল ৯টায় উপজেলার বর্ণি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সেখানকার বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হোন। এবং তার সমাধানের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত