পাঁচবিবিতে আশা এনজিওতে ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের দাবী
জয়পুরহাটের পাঁচবিবিতে আশা এনজিও, ছাতিনালী শাখা কর্তৃক মৌসুমী ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের দাবী এবং সময়মত ঋণ না পাওয়ায় আলু বীজ রোপনের বিঘ্নতায় আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদে সংবাদ
সম্মেলন করেন ভুক্তভোগী।
১৯ (জানুয়ারি) দুপুর ০২.০০ ঘটিকার সময় পাঁচবিবি উপজেলা মডেল প্রেসক্লাবে ভুক্তভোগী মোছাঃ সহিদা বেগম সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য প্রদান করেন। ভুক্তভোগী মোছাঃ সহিদা বেগম, পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী সহিদা বেগম জানান আমি আশা এনজিও, ছাতিনালী শাখায় দীর্ঘ ১২ বছর যাবৎ পর্যায়ক্রমে মৌসুমী ঋণ নিয়ে আসিতেছি এবং আমি একজন সমিতির সক্রীয় সদস্য। ঋণ থাকা অবস্থায় আমার কোনদিন ঋণ খেলাপী হয়নি এবং আমি সমিতির নিয়ম অনুযায়ী সঞ্চয় নিয়মিত পরিশোধ করিয়া আসতেছি। পূর্বের ন্যায়
আমি গত অনুমান ০৭/১১/২০২৪ ইং তারিখে যথা নিয়মে পূর্বের ঋণ পরিশোধ করিয়া নতুন মৌসুমী ঋণ নিতে গেলে শাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান আমাকে বলেন যে আপনাকে কষ্ট করে টাকা জমা দিতে হবে না, আপনি আমাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা দেন আমি ব্যাক্তিগতভাবে আপনার ঋণ পরিশোধ করিয়া দিব।
উল্লেখ্য যে, আমার কাছে ঋণ পরিশোধের গচ্ছিত টাকা থাকা স্বত্ত্বেও শাখা ম্যানেজার আমার নিকট থেকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ঘুষ দাবী করে। পরবর্তীতে আমি শাখা ম্যানেজারের কথায় সম্মতী না হইয়া আমি আমার ঋণের সমুদয় সমস্ত টাকা গত ১১/১১/২০২৪ ইং তারিখে পরিশোধ করি নতুন মৌসুমী ঋণের জন্য। এমতাবস্থায় শাখা ম্যানেজার উক্ত ৫,০০০ (পাঁচ হাজার) টাকা না পাওয়ায় ঋণ পরিশোধের পরেও নতুন ঋণ আবেদন নামঞ্জুর করে । উক্ত ঋণ পরিশোধের পরে নতুন ঋণ না পাওয়ায় এতে করে আমার চলতি আলুর মৌসুমে প্রায় ১০ মন আলুর বীজ টাকার অভাবে সময়মত রোপন করতে না পারায় সমস্ত আলুর বীজ পঁচে/গলে নষ্ট হইলে আমি প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিগ্রস্থ হই।
আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। কোনমতে স্বামী, সন্তান নিয়ে মানবতর জীবন-যাপন করিয়া আসছি । আমার এই আর্থিক ক্ষতির জন্য আশা এনজিও, ছাতিনালী শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও ফিল্ড অফিসার মোঃ জাহিদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তারা যেন ভবিষ্যতে আর কোন কৃষকের সাথে মৌসুমী ঋণ দিতে চেয়ে ঘুষ ও প্রতারণা করতে না পারে।
উক্ত বিষয়ে আশা ছাতিনালী শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’