ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি চুপ্পু থাকাকালীন সমাবর্তনে আগ্রহ নেই শেকৃবি উপাচার্যের


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ১:৩

অনার্স শেষে কালো গাউনে নিজেকে জড়ানোর ইচ্ছা প্রতিটি শিক্ষার্থীর অন্তরের গভীর থেকে আসে। চার বছর বা তারও বেশি সময় ধরে পড়াশোনা, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়ার পরে, সমাবর্তন যেন সব পরিশ্রমের পুরস্কার।সমাবর্তনে কালো গাউন পড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র একবার।সর্বশেষ ২০১৫ সালের ১৬ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন হয়। এ সমাবর্তনে অংশ নেন ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা। এর পরে ৭ বছর কেটে গেলেও ২য় সমাবর্তনের মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়টির পরবর্তী গ্র্যাজুয়েটরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সমাবর্তনের অপেক্ষায় থাকা গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। তবে সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও এ ব্যাপারে কোনো ভাবনা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসেনর।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সাথে উপাচার্যের বিশেষ সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন,স্বৈরাচারের দোষর ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু থাকাকালীন সময়ে সমাবর্তন আয়োজন করতে চাই না। পরবর্তী রাষ্ট্রপতি আসলে যতদ্রুত সম্ভব সমাবর্তন এর তারিখ ঘোষণা করা হবে। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?