চৌগাছায় দুদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
যশোরের চৌগাছায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্তরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার নাসরিন সুলতানা, জামায়াত নেতা কামাল আহম্মেদ প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এবিসিডি কলেজ, চৌগাছা সরকারী কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিবিলা হাজী শাহাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা ছাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়, জে,সি,বি বিজ্ঞান ক্লাব।
উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথাবলেন
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু