ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বোদায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-১-২০২৫ বিকাল ৫:৫৩

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)র নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা। এদের মধ্যে ৩জন শিশু থাকায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত প্রায় ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে  কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হিন্দু ধর্মাবলম্বী। এদের মধ্যে ৩জন পুরুষ, ২ জন মহিলা ও ৩জন শিশু। তারা দিনাজপুর ও পঞ্চগড়ের বাসিন্দা।

আটককৃতরা হলেন হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (০৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আসছে। খবর পাওয়ার সাথে সাথে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ০৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। 

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে এক লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪ টাকাসহ জেলার বোদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে  বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত