ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দুমকিতে পিঠা উৎসব অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-১-২০২৫ বিকাল ৫:৫৪
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যের পটুয়াখালীর দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
 
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দক্ষিণ বঙ্গ কারিগরি কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার প্রমুখ। এসময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসব অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের হাড়ি ভাঙ্গা, বল হস্তান্তরসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ