ময়মনসিংহ বিআরটিএ অফিসে র্যাবের অভিযান : ১৪ দালাল আটক
ময়মনসিংহের বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করেছে র্যাব। র্যাব ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ রোববার (৫ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ১৪ দালালের মধ্যে ১১ জনকে জরিমানাসহ সাজা প্রদান করেন। ৩ জনকে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। ছেড়ে দেয়া ৩ জন মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
মেজর আখের মোহাম্মদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিআরটিএ কার্যালয় থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ দ্রুত ও সহজে দেয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত।
বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, অফিসের সাথে দালালদের সম্পৃক্ততা নেই।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার