সাটুরিয়া থানা পুলিশের সাথে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময়
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৭টার দিকে সাটুরিয়া থানার অফিসার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়েজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম,থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ -সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আনোয়ার মাস্টার, অলক রায়সহ আরো অনেকে।
সভায় বক্তব্যে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, সাটুরিয়া থানার প্রতিটি মানুষের ঘরে ঘরে সকল প্রকারের হয়রানী ছাড়াই সম্পন্ন নতুন ভাবে পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকদের সারথী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সাটুরিয়া থানার সকল পুলিশ সদস্য ও ডিএসবির অফিসারসহ প্রেসক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার