শুরুতেই মোস্তাফিজের আঘাত
ইতিহাস গড়ার মিশনে রোববার মিরপুর স্টেডিয়ামে বিকেল ৪ টায় সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্য ছিলো বাংলাদেশের বিপক্ষে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের।
ম্যাচের প্রথম ওভারে বল করতে আসেব শেখ মেহেদী হাসান। ঐ ওভারে মেহেদী ১১ রান দেন। পরের ওভারে নাসুম দেন ৫ রান। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই মোস্তাফিজের বলে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ১০ বলে ১৫ রান করে প্যাভিলিয়নের পথে হাটেন এই ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ ওভার তিন বলে ১ উইকেট হারিয়ে ৩৯ রান।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, ফিন অ্যালেন, এজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি