ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বিজিবি কতৃক বাংলাদেশী যুবক আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: নাঈম আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করে। সোমবার বিকেলে জেলার হরিপুর উপজেলার খনগাও নামক এলাকায় ৫০ বিজিবির অধীনস্থ বিওপির টহলদল তাকে আটক করে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন বিকেলে হরিপুর উপজেলার খনগাও নামক এলাকায় সীমান্তের দায়িত্বপুর্ন এলাকার মেইন সীমান্ত পিলার ৩৫৭ এর নিকট দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ওই যুবককে আটক করে বিজিবির টহলদল।
নাঈম জিজ্ঞাসাবাদে জানায় তার বাড়ি একই উপজেলার বামল গ্রামে। ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানায় সে। পরবর্তিতে বিজিবির টহল দলের পক্ষ থেকে তার গ্রামের একাধিক মানুষের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদে জানা যায় নাঈম একজন মাকুষিক ভারসাম্যহীন ব্যক্তি। পরিবারের কাছে খবর পাঠালে তার মামা রবিউল ইসলাম (৩২) ও বড় ভাই ফারুক হোসেন (২৫) বিওপিতে হাজির হয়ে তাদের জিম্মায় নাইমকে নিয়ে যায়। ইতিপূর্বেও বিজিবি এ জাতীয় কাজের মাধ্যমে জনসাধারনের কাছে বহুল প্রশংসিত হয়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত