নাটোরের বড়াইগ্রামে ভুয়া চক্ষু চিকিৎসক গ্রেফতার; জেল জরিমানা
নাটোরের বড়াইগ্রামে ভুয়া সার্টিফিকেট দিয়ে চক্ষু শিবির পরিচালনার দায়ে শাহিন আলম ও স্বপ্না খাতুন নামে দুই ভুয়া চক্ষু চিকিৎসককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আই লাইট চক্ষু হাসপাতাল আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবিরের সময় উপজেলার শ্রীরামপুর গ্রামের জিল্লুর রহমান তোতার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সনদপত্র দেখাতে বলা হলে তারা কম্পিউটার থেকে তৈরি সনদগুলো দেখান, যা জাল বলে প্রমাণিত হয়। মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন কুমার দত্ত।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড