ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৪:৩৬

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার স্থানীয় অসহায় ১শত ৩০ জনকে ব্যক্তিকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতার্ত অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবান সহ সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় তিনি এই শীতবস্ত্র বিতরণে সহযোগীতা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক সহ চম্পাকুঁড়ি খেলাঘর আসরকে ধন্যবাদ জানান।

এই অনুষ্ঠানে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেপিএম এর জিএম (কর্মাসিয়াল) এসএম মাহাবুদ আল মামুন, জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহামুদ, জিএম (অপরাশেন) মইদুল ইসলাম, 
জিএম (এমটিএস) আবুল কাশেম রনি, ব্যবস্থাপক (বন) আলী আহাম্মদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার, কেপিএম কর্মকর্তা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে