রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে রোগ নির্ণয় কেন্দ্র মনি ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডায়াগনষ্টিক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শিবু প্রসাদ সিংহ। পরিচালক দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডা. এস এ (শহীদুল আনোয়ার) চৌধুরী। অতিথি ছিলেন ডা. তাপস দেব, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এয়াকুব আলী মনি, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। সভায় রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস