ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সরকারী গাছ কেঁটে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ চালক আটক


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২১-১-২০২৫ বিকাল ৫:৪

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে ১০টি প্রায় অর্ধ লাখ টাকা মূল্যের রোড শিশু গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেন (২৭) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৫ টায় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে চিংড়া ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আলাউদ্দিন সানার ছেলে। 

এলাকাবাসী ও চিংড়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার দিনগত গভীর রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্টুপুর অবদাহ বাধ থেকে সরকারি রোড শিশু গাছ কেঁটে নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের রোড শিশু গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।
পুলিশ চিংড়া গ্রামের আলাউদ্দিন সানার ছেলে ড্রাইভার ইব্রাহিম হোসেন সুমন (২৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার আলমসাধু (এক হাজার টাকা) ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের আব্দুর রউফ মোড়ল এর ছেলে ওয়াহিদ মোড়ল (২৬), হামিদ সরদার ওরফে( লাদেন) এর ছেলে নাইম হোসেন (২৫) সহ ৭/৮ জন মিলে ওয়াপদার গাছ গাড়িতে লোড করে দেয়। বোঝাইকৃত কাট নিয়ে হাসানপুর বাজার একটি সোয়ামিলের উদ্দেশ্যে রওনা হলে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে পুলিশ আটক করে।

এ ব্যাপারে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কামরুজ্জমান বলেন, সরকারি গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে চোরাই কাঠ বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন এবং জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক