ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিপিএলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ২:১৮

দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করে বিপিএলের বর্তমান আসরটা বেশ ভালোই পার করছে চিটাগাং কিংস। ৮ ম্যাচ শেষ করে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ তিনে আছে দলটা। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, তিন ইউনিটেই এবারের আসরে অন্যতম ধারাবাহিক দল চিটাগাং কিংস। তবে বিপিএলের লিগ পর্বের শেষদিকে এসে বড় রকমের ধাক্কা খেতে হচ্ছে তাদের। 

চলতি আসরে কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। 

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। 

আর এই দিনেই জানা গেল তার বোলিং অ্যাকশন নিয়ে দিতে হবে নতুন করে পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র। আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। 

এর আগে অবশ্য একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি নেমেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা