ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

‘নায়িকার অনুরোধে বরফের উপর ডিগবাজি দিতে হলো’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ২:১৯

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি  ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। 

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’

ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’ 

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘আপনি পারেনও ভাই, মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন।’ আরেকজনের ভাষ্য, ‘জায়েদ খান মানেই আনন্দ বিনোদন।সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে । আপনার জন্য এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।’ 

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

এমএসএম / এমএসএম

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান