ধামইরহাটে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ‘দৈনিক ভোরের দর্পণ’ পত্রিকার ২৫ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে । গতকাল রাত ৮ টায় ধামইরহাট লোকসাহিত্য কেন্দ্রে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান। পরে ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিতে ও পত্রিকার ধামইরহাট প্রতিনিধি এম এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন , ‘সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সকল সাংবাদিক সত্য ঘটনা এবং বিষয়ভিত্তিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে এটিই সমাজ প্রত্যাশা করে।’ এবং এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সাধ্যের মধ্যে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল এই রব্বানী, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আবুল বয়ান, গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল ইসলাম, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম এবং বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি- সম্পাদক ও সাংবাদিক এবং স্থানীয় সুধীজন। ইউএনও মোস্তাফিজুর রহমান উপস্থিত প্রত্যেককে নিজ হাতে কেক খাইয়ে দিয়ে অনুষ্ঠানকে সাফল্যের উচ্চমাত্রায় যুক্ত করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান