ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধর্মীয় রীতিনীতি মেনে সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবেঃ ডাঃ মজিদ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ৪:১৫

ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে হবে।ইসলাম সবার অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। দেশ তথা মানুষের অধিকার আদায়ের জন্য কুরআন আমাদের পথ দেখিয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামিক শিক্ষার জন্য কাজ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সব সময় ইসলামী শিক্ষার গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কুরআনের আলো ছড়িয়ে দিতে হবে। ধর্মীয় রীতিনীতি মেনে সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে খুলনার পাইকগাছায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। হাফেজ মাওলানা বিলাল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান ওমরের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য সচিব মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি সাইদ আলী বাবলা, খুলনা জেলার সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক  মো: হুরায়রা বাদশা। এসময় উপস্থিত ছিলেন,শেখ শওকাত হোসেন,মুফতি বজলুর রহমান,মুফতি আহমাদুল্লাহ,হাফেজ মাওলানা আবু মুছা,মাওলানা আবুল কালাম আজাদ,ক্বারি ইদ্রিস আলী মোল্লা,আমিরুল ইসলাম,কাশেম জোয়াদ্দার,রাশেদ বিশ্বাস,ক্বারি কামরুল ইসলাম ,মাওলানা সাজ্জাদ মোল্লা,মুফতি আল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত