ক্যাম্পাসের দাবিতে আজও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আট বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে আজ ফের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে গতকাল মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
গত ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। কিন্তু দীর্ঘদিনেও আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এবার শিক্ষার্থীরা আশ্বাসের বদলে বাস্তবায়ন চেয়ে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, ‘প্রশাসন বারবার শুধু আমাদের আশ্বাসই জানিয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দৃষ্টিগত এখনো কিছু করতে পারেনি। উপরন্তু হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রেণিকক্ষ সংকট।’
কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলন ডাকলেও পরবর্তী সময়ে তা স্থগিত করে।এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী ক্যাম্পাস চাই দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্রসমাজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য