টাঙ্গাইলে র্যাবের অভিযানে হাসপাতাল, বিআরটিএ ও পাসপোর্ট অফিসের ২৭ দালাল আটক
টাঙ্গাইলে জেলা সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসকেন্দ্রিক সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭ দালালকে আটক করেছে র্যাব। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ সিপিসি-৩-এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ১২ জন, পাসপোর্ট অফিস থেকে ৮ জন এবং বিআরটিএ অফিস থেকে ৭ জনসহ মোট ২৭ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) গোলাম মাসুম প্রধান আটককৃতদের ৭ দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।
আটককৃতরা হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগা এলাকার মৃত বজলুর রশিদের ছেলে মো. আ. আল মামুন (৩২), গোপালপুর উপজেলার খরুরিয়া এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মো. আ. বারী (৪০), টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা এলাকার মো. তাইজ উদ্দিনের ছেলে মো. মামুন (২৭), দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫), টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. তোফাজ্জল (৩৭), ঘাটাইল উপজেলার ভদ্রবাড়ী গ্রামের মৃত মাজম আলীর ছেলে মো. আ. হাই (৫০), টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার মৃত একাব্বর আলীর ছেলে মো. আ. ছামাদ, পাড়দিঘুলিয়া এলাকার মৃত ওমেদ আলীর ছেলে মো. মামুন মিয়া (৪৪), সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার মৃত সুমার আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫), নাগরপুর উপজেলার আটপাড়া গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে মো. বুদ্দু মিয়া (৩৫), টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকার মৃত খুশীমন পাালের ছেলে তুষার পাল (৩২), গোপালপুর উপজেলার বেতবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে মো. শরিফুল ইসলাম (২২), সদর উপজেলার ফতেপুর গ্রামের আ. রশিদের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৭), মিরপুর এলাকার এলাকার মো. আজাদ হোসেনের ছেলে মো. আবুল হোসেন (৪৬), কলেজপাড়া এলাকার শাহাজাদা মিয়ার ছেলে মো. সম্রাট মিয়া (২৭), সদর উপজেলার এনায়েতপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. আশরাফুল (৩২), হাজরাঘাট এলাকার সিজুর ছেলে রনি (৩২), কালিহাতী উপজেলার বহরমপুর এলাকার আ. হামিদের ছেলে আ. খালেক (৫০), মির্জাপুর উপজেলার আ. খালেকের ছেলে শহিদুল ইসলাম (৩৪), মির্জাপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে আ. আজিজ (৩৮), কালিহাতী উপজেলার আদাবাড়ী এলাকার দেওয়ান মোশারফ হোসেনের ছেলে দেওয়ান মেহেদী হাসান (৪০), শহরের সাবালিয়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান(৪৩), ইছাপুর এলাকার সৈকত আলী তালুকদারের ছেলে মো. কামরুল হাসান সাগর (৩০), শহরের কাগমারা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রুবেল মিয়া (৩৩), দিঘুলিয়া এলাকার আ. হাকিমের ছেলে আ. রায়হান (৩৯) এবং সিটকিবাড়ী এলাকার মো. রসুল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৯)।
কোম্পানি কমান্ডার আরো জানান, আগামীতে টাঙ্গাইল র্যাবের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সুধীজনরা বলেন, দালালদের সাথে সংশ্লিষ্ট অফিসগুলোর কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তার সখ্যতা রয়েছে। তাদেরও আইনের আওতায় আনা উচিত। তবেই এ ধরনের অপকর্ম বন্ধ করা সম্ভব।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’