তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাবরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার তালম ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সভাপতি ইউনুস আলী বাবুর সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি।
সমাবেশ বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদৎ হোসেন সান্টু, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলামীন, মৎস্য জীবি দলের আহবায়ক গোলাম রব্বানী সরকারসহ বিএনপির অঙ্গ- সংগঠনের নেতা- কর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান মতি বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যানে কাজ করেছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ