বন্ধ হলো ট্রাম্পের কমিউনিকেশন প্লাটফর্ম
প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয়ে ভক্ত-অনুসারীদের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেটিও বন্ধ হয়ে গেছে।
ফেসবুক-টুইটার-ইউটিউবে নিষিদ্ধ হয়ে ট্রাম্প গত মাসে Desk of Donald J Trump নামে একটি ওয়েবসাইট খুলেছিলেন। এতে তিনি তার মতামত প্রকাশ করতেন। ট্রাম্পের প্রতিনিধি জেসন মিলার জানিয়েছেন, এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।গত ৬ জানুয়ারি জো বাইডেনের জয় সত্যয়নকে ঘিরে ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। শুরু থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তাণ্ডব চালানোর আগে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্য জ্বালাময়ী ভাষণ দেন ট্রাম্প। এরপরপরই তার সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালান। এতে ক্যাপিটল হিলে দেশটির জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনীর জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
ওয়েবসাইট বন্ধ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরতে পারেন ট্রাম্প। তবে সেটা কীভাবে- তা স্পষ্ট করা হয়নি।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক