ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

লালমনিরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৫:২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা কার্যকর ও অপসারণের দাবিতে মানববন্ধন পালন করেছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা। রোববার (৫ সেপ্টম্বর) সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা পাঁচ শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন- ইউপি সদস্য মোফাজ্জল, ফারুক, ওসমান এবং এনছানা বেগমসহ সকল ইউপি সদস্য।

এ সময় ইউপি সদস্য মোফাজ্জল হক বলেন, করোনাকালীন জিআর বরাদ্দের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ লিখিতভাবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়ার পরও এই চেয়ারম্যান বহালতবিয়তে রয়েছেন। আমরা সকল ইউপি সদস্য এই চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতির বিচার ও তার অপসারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি। 

মানববন্ধনে ইউপি সদস্য ছাড়াও এলাকার শুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি। সরকার কর্তৃক বরাদ্দের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এই চেয়ারম্যানের অপসারণপূর্বক বিচার দাবি করছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জন্মনিবন্ধন সনদ দিতে ৪০০ থেকে ৫০০ টাকা, প্রত্যয়নপত্র দিতে ৫০ টাকা, ভূমিহীন সনদ দিতে ৫০০’ থেকে ১০০০ টাকা আদায় করেন এবং ট্রেড লাইসেন্স ফির টাকাসহ যাবতীয় রাজস্ব রাষ্ট্রের কোষাগারে জমা না করে তিনি নিজেই আত্মসাৎ করেন। আমরা এলাকাবাসী এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অনতিবিলম্বে অপসারণ চাই।

এ বিষয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মণের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, একটি কুচক্রী মহল আমাকে লোকসমাজে হেয় করতে এসব করছে।

এমএসএম / জামান

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ