সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১২৯ রান
শুরুতে দেখে মনে হলো উইকেটের চরিত্রে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। আজ (সোমবার) সিরিজের তৃতীয় ম্যাচটি যে উইকেটে হচ্ছে, সেই পাঁচ নম্বর উইকেটেই সিরিজের শুরুর ম্যাচে গত বুধবার আগে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুঁটিয়ে গিয়েছিল সফরকারীরা। ব্যাট হাতে এ ম্যাচের শুরুটা ভালো করেছিল সফরকারীরা। শেষটাও খারাপ হলো না তাদের।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তাদের স্কোরবোর্ডে জমা করতে পারে ১২৮ রান। এই ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৯ রান।
অস্ট্রেলিয়া সিরিজ থেকেই মন্থর উইকেটের ফায়দা কাজে লাগাতে অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে নতুন বল তুলে দেওয়া হচ্ছে। যে নিয়মের ব্যতয় ঘটেনি রোববারও। তবে এদিন তার শুরুর ওভার দেখে মনে হলো ‘হাই স্কোরিং’ ম্যাচ হতে চলেছে মিরপুরে। মেহেদীর করা প্রথম ওভারে সহজেই টাইমিং পেয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ