জাককানইবিতে ২য় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার 'বন্ধন' উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে ভবন দুইটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘ভবন দুইটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গা ও আবাসন সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। দ্বিতীয় প্রশাসনিক ভবন চালুর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল ধরণের কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এছাড়া কর্মচারীদের কোয়ার্টার বন্ধন চালুর মাধ্যমে ২২ জন কর্মচারীর পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও ভালো সার্ভিস দিতে পারবে বলে আমি আশা করছি।’
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী , কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, হলের প্রভোস্ট, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কেয়ারটেকার মো. শহীদ উল্লাহ এবং ‘বন্ধন’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান।
উল্লেখ্য পাঁচতলা ভীতের উপর পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত প্রশাসনিক ভবনের প্রতিটি ফ্লোর ৬,০৮৮ বর্গফুট করে মোট ৩০,৪৪০ বর্গফুট বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন। ছয়তলা ভীতের উপর ছয়তলা বিশিষ্ট কর্মচারী কোয়ার্টারে প্রতি ফ্লোরে ৪টি করে ইউনিট রয়েছে তবে একটি ফ্লোরে দুইটি ইউনিট মিলে একটি হল রুম করা হয়েছে। প্রতিটি ইউনিট ৭০০ বর্গফুট করে সর্বমোট ১৬,৮১৮ বর্গফুট বিশিষ্ট ভবন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই দুই ভবনের কাজ সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
থামছেই না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকদের প্রাণহানি
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে: ইউজিসি চেয়ারম্যান
শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২০ বছরেও নিজস্ব অডিটোরিয়াম পায়নি কুবি
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর
গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়