ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়কে কেন্দ্র করে সংঘর্ষ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২১
যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় বিদেশী একটি পিস্তাল উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে দুইজনকে যশোরে রেফার একজন চৌগাছা হাসপাতালে ভর্তি ও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সকালে বেড়গোবিন্দপুর বাওড় পাড়ের মুলিখালী বটতলায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার লস্কারপুর, মন্মতপুর, চাঁদপুর ও হুদাচৌগাছার বেশ কিছু ব্যক্তি বেড়গোবিন্দপুর বাওড় দখলে নেয়াকে কেন্দ্র করে বিদেশী অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে মুলিখালী নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে সংঘর্ষে লিপ্তরা সেখান থেকে ছিটকে পড়েন। পুলিশ ঘটনাস্থল হতে এক রাউন্ড গুলি ভর্তি মেডিন ইউএসএ লেখা একটি পিস্তাল উদ্ধার করেন। 
সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে আহতরা হলেন, হুদা চৌগাছার মোবারেক হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০), মডেলস্কুল পাড়ার রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩০), বিশ্বাসপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৪০), কুঠিপাড়া মহল্লার গোলাম মোস্তফা (৬০। আহতদের মধ্যে শরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে যশোরে রেফার করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোরে রেফার করা হয়েছে। একজন ভর্তি আছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এসময় সংঘর্ষে লিপ্ত সকলেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সেখান থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তাল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন