ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৯৯৯ মায়ের ফোন ছেলে ও ছেলের স্ত্রী গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:৩০

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পরিবারের লোকজনকে হত্যার হুমকিসহ ভয়ভীতির ঘটনায় মায়ের দেওয়া অভিযোগে স্ত্রীসহ ছেলেকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৪টি ধারালো ছ্যান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) কাউছার সুলতান বলেন,৯৯৯ ফোনের মাধ্যমে আমরা ঘটনাস্থলে যাই,ঘটনাস্থল থেকে ৪টি ছ্যান উদ্ধারসহ শরীফ ও তার স্ত্রী মানোয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দীঘলগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃত শরীফ ও তার স্ত্রী মনোয়ারাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শরীফের মা শরিফন নেছা বাদী হয়ে ১০ জনের নাম ও অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন মাস্টার (৫৫), গোলাম নবী (৫৪), শরীফ (৩৫), মনোয়ারা (২৮), আব্দুর রউফ (৫৪), আসাদ (৩৩), আব্দুল মালেক (৫২), খোরশেদ আলম (৫৪), ছানোয়ার হোসেন (৩৮) ও আব্দুল কাদের (৬৫)।
এ বিষয়ে মামলার বাদী শরিফন নেসা বলেন, শরীফ আমার বড় ছেলে। সে আমাদের ভরণ-পোষণ করে না এবং মাঝে মধ্যেই আমাদের ওপর নির্যাতন করে। তাই বাড়ির জায়গা ছোট ছেলেকে লিখে দেই। এর জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। ছেলে শরীফ ও তার বউয়ের অত্যাচারে থানায় মামলা করতে বাধ্য হয়েছি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার