ধামরাইয়ে 'আলোকিত যাদবপুর' এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকার ধামরাইয়ে 'আলোকিত যাদবপুর' নামক একটি অরাজনৈতিক সংগঠন এর উদ্যোগে প্রায় ২ শত জন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও সোয়েটার বিতরণ করা হয়।শুক্রবার বিকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
'আলোকিত যাদবপুর' সংগঠনের সভাপতি এস এম আলম হোসাইনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেন।বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলামের উদ্যোগে ' আলোকিত যাদবপুর ' একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে প্রায় ২ শত জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম শুরু শীতেই নয় প্রতিটি ঈদ, বন্যা, করোনা কালীন সময়েও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি রাস্তার পাশ দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ শত এর বেশি নলকূপ বসিয়েছেন। সব সময় হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে ওই পরিবারের পাশেও সহযোগীতা করে থাকেন।
শীতবস্ত্র ( কম্বল) বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার এরশাদ, সহসভাপতি নূর নবী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’