রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযানে অর্থদণ্ড
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, গত বুধ ও বৃহষ্পতিবার এসব অভিযান পরিচালনা করেছেন বলে নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ রাজানগর ও পদুয়া ইউনিয়নে দ্বারিকোপ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটা, টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংস করার কারনে এবং অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় জড়িতদের এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও আগের দিন বুধবার উপজেলা প্রশাসনের অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সহযোগিতায় দক্ষিণ রাজানগর ইউনিয়নে এসএবি নামে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন উপজেলার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা এলাকায় অবৈধ একটি ইটভাটার পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা এবং পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে ক্ষতিকর ড্রাম চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অবৈধ ইটভাটা, পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের কারণে এই অভিযান পরিচালনা করা হয়। দুই দিনে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন