কাপ্তাইয়ে ভোক্তা অধিদপ্তর এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার জরিমানা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন লঙ্গনের অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়ইছড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিদপ্তর এর সহকারি পরিচালক রানা দেবনাথ। এসময় প্রসিকিউটের দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ। এছাড়া কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগীতা করেন।
কাপ্তাই স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় করিম ষ্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ৩ হাজার টাকা সহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুষার ষ্টোরে বিষাক্ত হাইড্রোজেন পাওয়া যাওয়ায় মালিককে সতর্ক করা হয় এবং জনসমূখে তা ধ্বংস করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied