সিলেটে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালনের পণ্য আটক
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম থেকে বিজিবির বিওপি টিম এসব পণ্য জব্দ করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্লপ জি ক্রীম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েটার ওয়ট, ফোচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল হাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে তিনি বলেন, ‘এই অভিযানের ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা