তাড়াশ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতেদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর তাড়াশ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে ওই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বিরের আহম্মেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম,যুব দলের আহবায়ক মোঃ শাহআলম ফকির,সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহাদত হোসেন,ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব মোঃ শাহাদত হোসেন প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু সহ সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সম্মানিত সদস্য মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?