সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বিশিষ্ঠ সমাজ সেবক আহসান উল্যাহ শামীম ও নুর হোসেন কইয়ুম এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শান্ত মার্কেট সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়।
পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার কাজল কালো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সওদাগর, সুবর্ণচর উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ভুট্রু, সহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ।খেলায় অংশ গ্রহন করে মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব বনাম স্টিমারঘাট একাদশ।হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহাম্মদপুর স্পোটিং ক্লাব জয়লাভ করে।
অতিথিরা বলেন, খেলা ধুলা যেমন শরীরকে ভালো রাখে, তেমনিই মাদক থেকেও রক্ষা করে, তরুন যুবকরাই আগামিতে নেতৃত্ব দিবে, তারা যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রতিটি ইউনিয়নে এরকম খেলার আয়োজন করার জন্য খেলা প্রেমী যুবকদের অনুরোধ জানান তিনি।
বক্তারা আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই সড়যন্ত্র করা হোক, বাংলার মানুষ তার জবাব দেবে। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার