ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে বৈষম্যমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক সমাবেশ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ১২:৩৪

নোয়াখালী সুবর্ণচরে বাল্যবিয়ে ও যৌনহয়রানী প্রতিরোধে বৈষম্য মুক্ত সমাজ গড়ি সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নিজেরা করি ও ভুমিহীন সংগঠনের সার্বিক সহযোগিতায়  আজ (রবিবার)  বেলা ১১ টায় চর জুবিলী ইউনিয়নের পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর অঞ্চলের কিশোর-কিশোরীরা।

কিশোরী  নাছিমা আক্তার ও কিশোর রাকিব হোসেনের সঞ্চালনায় এবং কিশোরী  উর্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিজেরা করি,  চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এনআরডিএস কর্মকর্তা  মনোয়ারা আক্তার মিনু, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কিশোরী শারমিন আক্তার,  কিশোর তন্ময় রায়, ভুমিহীন নেতা আবুল কালাম মাস্টার,  ভুমিহীন নেতা  মোস্তফা কারী, জাহানারা বেগম, আবুল কালাম মেকার, ফাতেমা বেগম,নিজাম উদ্দিন মাস্টার, আবুল হাসেম বুলু,আবুল বাসার,হাফেজ আহম্মদ, দেলোয়ার হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, বাল্য বিবাহ রোধে সবাইকে সোচ্চার হতে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে,  বৈষম্য কারো জন্য কাম্য নয় প্রতিটি ক্ষেত্রে বৈষম্য রুখে দিতে হবে,  সকলের সহবস্থান এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে তাহলেই সুন্দর এবং শান্তি প্রিয়  সমাজ গড়া সম্বব হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা