ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মানিকছড়িতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে পাহাড় কাটার দায়ে স্কেভেটরসহ আটক ৫


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ১২:৪৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথবাহিনীর এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গভীর রাতে শান্তিনগর এলাকায় পাহাড় কেটে নিচু জমি ভরাটের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি স্কেভেটর, ৩টি ড্রাম ট্রাক এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পাহাড় কেটে নিচু জমি ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করে আসছিল। তাদের কার্যক্রম গোপনে নজরদারি করে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তিরা হলেন আবদুল হাই, মো. সাকিব, মো. সুমন, থোইউ মারমা, এবং মো. আকতার হোসেন। অভিযানের সময় ১টি স্কেভেটর, ৩টি মিনি ট্রাক এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’