এবার ‘আপন মানুষ’ নিয়ে ফিরছেন সালাউদ্দিন লাভলু
দেশের জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাভলু। ‘হাড়কিপ্টে’, ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’সহ বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। সেগুলো আজও সবাইকে নস্টালজিক করে, মুগ্ধ করে। পাশাপাশি লাভলু নির্মাণের নাটকগুলো দিয়ে অনেক শিল্পী তারকাখ্যাতিও পেয়েছেন। তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাণেও। ‘মোল্লাবাড়ির বউ’ ছবি দিয়ে তিনি বড় পর্দায় অভাবনীয় সাফল্য পান।
বেশ অনেকটা সময় বিরতির পর আবারও নতুন নাটক নিয়ে ফিরছেন সালাউদ্দিন লাভলু। তার পরিচালনায় ‘আপন মানুষ’ নামের ৮৩ পর্বের ধারাবাহিক নাটকটি চ্যানেল আইতে আগামী ২৭ জানুয়ারি থেকে প্রচার হতে যাচ্ছে। শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধবার রাত ৭টা ৫০ মিনিটে সপ্তাহের ৫দিন এটি প্রচার হবে।
সালাউদ্দিন লাভলু জানান, ‘আপন মানুষ’ নিছক একটি প্রেমের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্ধে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এ ধারাবাহিকে ফুটে ওঠেছে যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি ভুরপর কমেডি ও চোখের ভেতর সব খোয়ানোর গল্প। ‘আপন মানুষ’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প, আপন মানুষ খুঁজে পাওয়ার গল্প।
‘আপন মানুষ’ নাটকটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দি টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ।
ধারাবাহিকটির প্রতিটি পর্ব চ্যানেল আইতে প্রচারের পর চ্যানেল আই ইউটিউবেও আপলোড করা হবে।
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না