নাট্যকার ও অভিনেতা হেদায়েত তুর্কীর দশ নাটকের শুটিং সম্পন্ন
সময়ের আলোচিত নাট্যকার ও অভিনেতা হেদায়েত তুর্কী দশটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ, নারায়নগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন শুটিং হাউজে এ নাটকগুলোর শুটিং সম্পন্ন হয়। বাংলা ব্যাকড্রপ টিম এর ব্যানারে নির্মিত নাটকগুলো হলো আগে হানিমুন পরে বিয়ে, বাপ বেটার হানিমুন, মাথা গরম গার্লফ্রেন্ড, ফাইটার, ডিটেকটিভ রাজ, বাবা মায়ের বিয়ে, ভাগের প্রেম, সবার উপরে শাশুড়ী সত্য। নাটকগুলোর রচয়িতা হেদায়েত তুর্কী। কমেডি, সিরিয়াস এবং গোয়েন্দা কাহিনী নিয়ে নাটকগুলো নির্মিত হয়েছে। বাপ বেটার হানিমুন, বাবা মায়ের বিয়ে এবং ডিটেকটিভ রাজ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন হেদায়েত তুর্কী। এছাড়া এসএপি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে হেদায়েত তুর্কী রচিত গার্লফ্রেন্ডের বাইক এবং সোহেল রানা রচিত এই ঘর এই সংসার নাটকে তিনি অভিনয় করেন। নাটক দুটি পরিচালনা করেছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। নাটকগুলোতে আরো অভিনয় করেছেন তন্ময় সোহেল, সবুজ আশরাফ সুপ্ত, মিহি, মিম, রিপন খান, আঁখি চৌধুরী, সামসুল আলম, নাবিলা চৌধুরী, শেখ ফরিদ পলক, আশিফুর রহমান পলক, পারভেজ সহ অনেকে।
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না