ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত
শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। ফুটবল দেখল স্মরণীয় এক ঘটনা। আন্তর্জাতিক ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পরও কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে ম্যাচ।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুয়ায়ী, ব্রাজিলিয়ান ছাড়া অন্য কেউ ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দেশটিতে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কিন্তু এই নিয়ম মানা হয়নি আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে। নিয়ম না মানলেও তাদের তিনজনকে একাদশে রাখে আর্জেন্টিনা।
খেলা শুরুর আগে বাধা না দিলেও ম্যাচ শুরুর পর তৎপর হন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।
বেশ কিছুক্ষণ আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তর্ক করেন তারা। পরে মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টিনার ফুটবলাররা। খানিক বাদে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে ফেরেন। এরপর তিনি বেশ কিছুক্ষণ কথা বলে আবার ড্রেসিং রুমে ফেরেন। এরপরই খেলা স্থগিতের ঘোষণা আসে।
যা বললেন আর্জেন্টিনার কোচ
এ ঘটনায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি চটেছেন বেশ। ম্যাচের মাঝপথে খেলা বন্ধ করায় ক্ষুব্ধ তিনি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় স্ক্যালোনি বলেছেন, ‘এই চার ফুটবলারকে কেন হোটেল থেকে তুলে নেওয়া হলো না।’
গত তিনদিন ধরেই ব্রাজিলে আছে আর্জেন্টিনা ফুটবল দল। এই সময়ে তারা করেছে অনুশীলনও। কিন্তু ম্যাচ শুরুর পর কেন হঠাৎ ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা তৎপর হলেন সেটা বুঝতে পারছেন না আর্জেন্টিনা কোচ। 'কেউ আমাদের কিছু জানায়নি বলেও দাবি তার।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি