ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। এটি আসলেই ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
প্রীতি / প্রীতি
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত