ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট পরিচালনা


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৬-১-২০২৫ রাত ১১:৩৪

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "তৃপ্তি ফুড এন্ড বেকারী", নলভোগ, নিশাতনগর, তুরাগ, উত্তরা,  ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে কেক, রুটি, বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর ইত্যাদি তৈরী ও প্যাকেট করতে দেখা যায় এবং তা প্রস্তুতকালে ফুড গ্রেডবিহীন কালার ও মাখন ব্যবহার করতে দেখা যায়। বিক্রয়ের জন্য যে কেক প্রস্তুত করা ছিল তার কোনটারই উৎপাদন ও মেয়াদোত্তীর্ন এর কোন তারিখ ছিল না। এছাড়াও প্রতিষ্ঠানটিতে যে কেক, রুটি, বিস্কুট ও চানাচুর তৈরি করে বিক্রয়ের জন্য মজুদ করা ছিল তার কোনটারই কোনপ্রকার এর বি.এস.টি.আই অনুমোদন অথবা ট্রেডমার্ক সনদ নেই। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের বাধ্যতামূলক নিবন্ধন অর্থ্যাৎ হালনাগাদকৃত ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, প্রিমিসেস লাইসেন্স,  খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। 

অভিযানকালে জনাব ইসফাক বিন ওয়াহেদ রহিম, মনিটরিং অফিসার; মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম কোর্টকে সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত