ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১৬ বছর পর স্ত্রী ও মায়ের কোলে ফিরলেন কারাগারের মানিক


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ১:২০

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক (৩৬)। ১৬ বছর পর শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন পর মায়ের কোল ফিরে পাওয়া মানিককে দেখতে ঐ-দিন ভিড় করেছিল তার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব।১৬ বছর আগে মানিক বিয়েও করেছিলেন। বিয়ের তিনদিন পর ফিরেছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ে যাওয়া হয় কারাগারে।"মা" মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দীর্ঘদিন পর নিজের নাড়ি ছেড়া ধনকে বুকে পেয়েছি। আর কোথাও তাকে যেতে দেবেন না। আর কোনো মায়ের বুক ফ্যাসিজমের কারণে খালি না হোক, এটাই চায় মা মুক্তা ।মানিকের বাবার নাম আবুল হোসেন। তারা বসবাস করেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের কচুবাড়ী জোতপাড়া গ্রামে। আবুল হোসেন ছিলেন একজন ইউপি সদস্য। মানিক কারাগারে থাকা কালিন তিন বছর আগে তার বাবার মৃত্যু হয়। বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জানার পর মানিক কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) মানিকের বাড়ি গিয়ে ভিড় দেখা গেছে। কথা হয়েছে তার মা মুক্তা বেগম, স্ত্রী ববি আক্তারের সঙ্গে। বিডিআরে চাকরি পাওয়ার পর ট্রেনিংয়ে ছিলেন মানিক। ট্রেনিং শেষে ছুটিতে বাড়ি ফিরে তিনি বিয়ে করেন। বিয়ে হয় পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে। তার চাকরির বয়স ছিল মাত্র ছয় মাস। বিয়ের তিনদিন পর কর্মস্থলে ফেরেন মানিক। এরপরই গ্রেপ্তার হন।
মাত্র তিনদিন পর স্বামীর গ্রেপ্তারে বিচলিত হয়ে পড়েছিলেন স্ত্রী ববি। কিন্তু আস্থা হারাননি। বরং স্বামী একদিন ফিরে আসবেন, সেজন্য অপেক্ষা করেছিলেন। ১৬ বছর পর স্বামীকে পেয়ে মনের আশা পূরণ হয়েছে; মানিককে পেয়ে কান্নার বাঁধ ভাঙে পড়েন তিনি।
কথা হলে ববি বলেন, বিয়ের তিন দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবু তার মুক্তি মেলেনি। ১৬ বছর পর সেই দিন আজ এলো।
কথা হয় মানিকের সঙ্গে। কান্না চোখ নিয়ে তিনি বলেন,সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো, তাহলে আমার কারাভোগ করতে হতো না। এতবছর পর মায়ের কোলে ফেরার অনুভূতি অন্যরকম। ভাষায় প্রকাশ করা যাবে না। স্ত্রীকে পাওয়ার অনুভূতিও অন্যরকম। এসব বলে বোঝান যাবে না। সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া। সেই-সময় কিন্তু বাবা হারিয়েছি। এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না।
তিনি বলেন, ১৬ বছর আমার জীবন জেলখানায় কেটে গেছে। কি হয়েছে, এটা সবাই জানে। চাকরির বয়সও ছিল মাত্র ৬ মাস। ট্রেনিংয়েই কেটে গেছে পুরো সময়। এর মধ্যে কী অপরাধ করতে পারি আমি? আগামী ১০ ফেব্রুয়ারি কোর্টে হাজিরা। প্রহসনের কোর্ট; আমাদের ওপর প্রহসনের মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার ইচ্ছা করলেই এটা বাতিল বা শেষ করতে পারে। জানি না আর কতদিন হয়রানি হতে হবে!
বিডিআরের এই জওয়ান আরও বলেন, আমাদের অনেক অসহায় ভাই এখনো কারাগারের ভেতরে। তাদের কোনো অপরাধ নেই। মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। এই সরকারের উচিত তাদের ছেড়ে দেওয়া।
অনেক কথার মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে ভোলেননি মানিক। এই আন্দোলনে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মুগ্ধ-সাইদদের আত্মত্যাগের কারণে মায়ের কোল ফিরে পেয়েছেন উল্লেখ করে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট ও ফ্যাসিজম দূর হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার