ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী সুবর্ণচরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ৪:২৮

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত মো. হাবিব (২০) উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে।সোমবার (২৭জানুয়ারি) দুপুর ১টার দিকে সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এই ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হাবিব স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছলে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাবিব মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা