জাতীয় গোল্ডকাপ ফুটবলে ফেনী পৌরসভার ডাবল শিরোপা
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনূর্ধ্ব -১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বালক ও বালিকায় ফেনী পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে 'নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনকে সামনে রেখে জাতীয় গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ- পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী,ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তা,র,জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন ফেনী সদর উপজেলাসহ,ফেনী পৌরসভা,সোনাগাজী,দাঁগনভুঁইয়া,ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা দল। উক্ত ফাইনাল খেলায় ফেনী পৌরসভা বালক দল ১-০ গোলে ছাগলনাইয়া উপজেলাকে এবং বালিকা দল ৩-০ গোলে সোনাগাজী উপজেলাকে পরাজিত করে ।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied