ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে দুইদিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা শুরু


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ২:৭

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলা পরিষদ  চত্বরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী নুপুর আক্তার, বিএডিসি উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার, আয়ুব আলী সরকার, আতাউর রহমান, আব্দুল মজিদ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি তত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। 

দুইদিনব্যাপী এ মেলায় সেমিনার, বক্তৃতা, ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ