কাপ্তাইয়ে তথ্য অফিসের মতবিনিময় সভা ও যুবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে "বিজয়ের উল্লাসে, তারুন্যের উচ্ছ্বাসে" শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৮ জানুয়ারী)। উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে বেলা সাড়ে ১১টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি যুব উন্নয়ন কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। উপজেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ লোকমান আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি যুব কর্মকর্তা মোঃ জাকির হোসেন সহ বিপুল সংখ্যক তরুন-তরুনীরা।
এসময় বক্তারা বলেন, দেশ এবং জাতির দুঃসময়ে সবসময় তরুন যুবরায় ভূমিকা রেখে থাকে। এই যুবসমাজকে সচেতন ও দায়িত্ববান হতে হবে। তাহলে দেশের মাদক, দুর্নীতি সহ অপরাধ প্রবনতা কমবে।
এদিকে একইদিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবক মুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অফিসের উপ পরিচালক মোঃ শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।
এসময় বক্তারা বলেন যুবদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের ঋণ প্রদান করা হয়ে থাকে। এই ঋণের অর্থ সঠিক ব্যবহারের মাধ্যমে যুবরা নিজেকে ভাগ্যবদল করতে পারে। এ ব্যাপারে তাদের বিশেষ সচেতন হতে হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত