ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপের ইমেজ ফিল্টার থেকে তথ্য ফাঁস!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১০:১৪

ফেসবুক মালিকানাধীন সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে এবার ইমেজ ফিল্টারে ধরা পড়ল একগুচ্ছ সমস্যা। ব্যবহারকারীদের অনেক সমস্যায় ফেলতে পারে এই ইমেজ ফিল্টার। সম্প্রতি হোয়াটসঅ্যাপের ইমেজ ফিল্টারে ফাংশনে এমনই কিছু সমস্যা ছিল যেখান থেকে আপনার অজান্তেই তথ্য চলে যাচ্ছিল হ্যাকারদের হাতে। এই সমস্যা প্রথম জানতে পারে চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর)। যদিও বিশ্বের জনপ্রিয় এই অ্যাপ সংস্থা তড়িঘড়ি সেই সমস্যা মিটিয়ে দেয়।

সিপিআর-এর মতে, এটি হোয়াটসঅ্যাপের ইমেজ ফিল্টার ফাংশনে একটি সুরক্ষা ঘাটতি চিহ্নিত করেছে। যার মাধ্যমে সাইবার আক্রমণকারীরা ইউজারদের অনেক সংবেদনশীল তথ্য পড়তে পারবে। যদিও মেসেজিং প্ল্যাটফর্ম সেটিকে ঠিক করে দিয়েছে বলেই জানান হয়েছে।

সিপিআর তা বিশ্লেষণ করে দেখে যে, হোয়াটসঅ্যাপের ইমেজ ফিল্টারে বেশ কিছু সমস্যার কারণে সেই সব ফাঁকফোকর দিয়ে অনায়াসেই হ্যাকাররা ঢুকে পড়তে পারে আপনার ফোনে। অনেক ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে জিআইএফ ফাইলের বিভিন্ন ফিল্টারের মধ্যে সেই সমস্যা ছিল। এর জেরে অনেকের হোয়াটসঅ্যাপ ক্র্যাশও করেছে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন