পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর হাত কেটে প্রতিশোধ নিলেন স্বামী
পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর ডান হাত কেটে দ্বি-খণ্ডিত করেছেন ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবক। অভিযুক্ত ফিরোজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে। তিনি রাউৎবাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তার স্ত্রী জাকিয়া বেগম (২৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।
স্থানীয়রা জানান, গত বছর ১৭ এপ্রিল ভোরে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ জাকিয়াকে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করে।
এরপর কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং পুনরায় আশুলিয়া গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করে আসছিল তারা।
এরপর সুযোগ বুঝে দুই দিন আগে জাকিয়ার ডান হাত কেটে দ্বি-খন্ড করে এবং তার বাম হাতেও আঘাত করে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। এদিকে লোকজন তার স্বামীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ এসে ফিরোজকে গ্রেফতার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান